বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-07-2025 12:26:30 pm

অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন তিনি।


এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক নতুন বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে।


স্মৃতিচারণ করে জোহানেস জুট বলেন, বাংলাদেশের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর ছিলাম।


অন্তর্বর্তী সরকারের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, আপনি এবং আপনার দুর্দান্ত দল একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দারুণ কাজ করছেন। আমরা আপনাদের পাশে আছি এবং বাংলাদেশিদের আকাঙ্ক্ষায় আমাদেরও অংশগ্রহণ রয়েছে। 


তিনি গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য এটি এক আবেগময় মুহূর্ত ছিল।


ড. ইউনূস জুটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন মনে হয়েছিল যেন একটি ভূমিকম্পের পরে এলাকায় এসেছি। আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।


তিনি আরও বলেন, গত জুলাইয়ে আমাদের তরুণরা যেটি করেছে, তা ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে তরুণী ও নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আজ আমরা ‘জুলাই উইমেন্স ডে’ পালন করছি। তাদের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না।


নারী ক্ষমতায়নে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করে জুট বলেন, আমরা আপনাদের পাশে থাকব। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু হয়েছিল, যা এখন অন্য দেশেও অনুসরণ করা হচ্ছে। আমরা বাংলাদেশের তরুণদের জন্য সুযোগ সৃষ্টিতে সহায়তা করতে প্রস্তুত।


তিনি উল্লেখ করেন, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ১১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে