হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

গাজার আহাজারি

নেশান্তপ্রতীক আশরাফ ( Contributor )

প্রকাশের সময়: 20-07-2025 10:25:09 pm

গাজার আহাজারি


—নেশান্তপ্রতীক আশরাফ


গাজার আকাশ কাঁদে রক্তিম সন্ধ্যায়,

ক্ষুধার যন্ত্রণায় শিশু মরে মায়ের কোলের ছায়ায়।

নারীর বুক ফেটে যায়, তবু থামে না লড়াই,

নরপিশাচদের বিরুদ্ধে ওরা এখনো দৃপ্ত সেনানী।


হে আল্লাহ!

রক্ষা করো উম্মাহকে,

রক্ষা করো কিবলার সেই পবিত্র মাটিকে।


যে ভূমি ছিল সিজদার প্রথম দিশা,

আজ কেন সে ভূমি রক্তে ডুবে নীরব নিঃশ্বাস ফেলে?

কোথায় সেই তলোয়ারের ঝনকার?


খালিদ বিন ওয়ালিদ! তুমি কি শোনো আহ্বান?

সালাউদ্দিন আইয়ুবি! তোমার বীরত্ব কি ঘুমিয়ে আছে?

এই জাতি প্রতীক্ষায়—

ইমাম মাহদির প্রতিশ্রুত সেই সুবেহ সাদিকের,

যেদিন ফজরের আযান হবে বিজয়ের ধ্বনি,

আর গাজার মাটি ফিরবে তার পুরনো সিজদার শান্তিতে।



---

Tag
আরও খবর