ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড

সারাদেশে আজ পালিত হবে রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গতকাল সোমবার (২১ জুলাই ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ২২ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসাথে, নিহত ও আহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।


গতকাল দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র ১২ মিনিটের মাথায়, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে এটি উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম দুর্ঘটনাস্থলেই নিহত হন।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আছড়ে পড়ে।


দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। ধ্বংসস্তূপ থেকে শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ৭০ জনের বেশি দগ্ধকে ভর্তি করা হয়েছে, যাদের অধিকাংশই শিশু। হাসপাতালের সূত্রমতে, অনেক আহতদের অবস্থা আশঙ্কাজনক।


এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি এটিকে জাতির জন্য "গভীর বেদনার মুহূর্ত" হিসেবে অভিহিত করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন। প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

আরও খবর




6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে