জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

রাজবাড়ীতে বহুল আলোচিত আল আমিন হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

আল আমিন হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীতে বহুল আলোচিত আল আমিন হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বহুল আলোচিত আল আমিন হত্যা মামলার ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো  পাবনা জেলার আমিনপুর উপজেলার  কোমরপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আলাউদ্দিন শেখের  ছেলে   শাহ আলী শেখ (৩৮) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার  কোমরপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মোঃ মোরশেদ সরদারের ছেলে  মোঃ রুবেল সরদার (৩৭)। 

পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে আল-আমিন তার কয়েকজন আত্মীয়ের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে বিয়ের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে দুপুর দেড়টার দিকে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার মোটরসাইকেলে করে আল-আমিনকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান।

এ সময় পাবনার আব্দুস সালাম ঠান্ডু ও জুয়েল রানা সহ কয়েকজন চারটি মোটরসাইকেলে সেখানে এসে আল-আমিনকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে তাকে যমুনা নদীতে ফেলে দেন। পরদিন ২৬ এপ্রিল পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় আল-আমিনের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত শুক্রবার( ২৫ জুলাই) দুপুর সাড়ে ৩ টার সময় এসআই (নিঃ) মোঃ মাহাবুল করিম সঙ্গীয় ফোর্সসহ পাবনা জেলার আমিনপুর থানাধীন কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে এজাহারনামীয় আসামী শাহ আলী (৩৮) এবং তদন্তে সন্দেহভাজন আসামী মোঃ রুবেল সরদার (৩৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সংক্রান্ত বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,
“আল আমিন হত্যার মত নির্মম ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা আমাদের অগ্রাধিকার। আমরা নিরলসভাবে কাজ করছি যাতে ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পায় এবং অপরাধীরা শাস্তি পায়। রাজবাড়ী জেলা পুলিশ যে কোনো অপরাধ দমনে বদ্ধপরিকর।”

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় থানা পুলিশ।



আরও খবর