ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

ওমরাহ করে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2022 01:36:36 pm

সৌদি আরবে ওমরাহ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী তরুণ।


স্থানীয় একটি হাসপাতালে রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


নিহত তানভীর আহমেদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার একমাত্র ছেলে। তানভীর সৌদি আরবের নভেলটি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানান তার পরিবারের সদস্যরা।


তানভীরের চাচাতো ভাই মো. বেলাল আহমেদ বলেন, ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে পরিবারে সচ্ছলতা ফেরাতে সৌদি আরব যান তানভীর। তার মাসিক বেতনের টাকায় কিছু ঋণ পরিশোধ করা হয়েছে। ওমরাহ শেষে ফেরার পথে মদিনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তানভীর। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে তার মৃত্যু হয়।


পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ তানভীরের বাবা বকুল মিয়া। তানভীরের মরদেহ যেন দ্রুতই দেশে আনার ব্যবস্থা করা হয় সরকারের কাছে সেই দাবি জানিয়েছে তার পরিবার।


এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খুরশিদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ইউএনও মহোদয়ের কাছে আবেদন করব তানভীরের লাশ যাতে সরকার দ্রুতই দেশে আনার ব্যবস্থা করে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশাহারা।’

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১১৩৪ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১১৪৯ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে