বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দেশে জাতিসংঘের অফিস থাকলে মানবাধিকার সমুন্নত থাকবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-07-2025 07:51:01 pm

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে দেশে মানবাধিকার সমুন্নত থাকবে। এ কারণে সরকার এতে সম্মতি দিয়েছেন। এ মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 


রোববার (২৭ জুলাই) সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ফরিদা আখতার বলেন, তারা এখানে কার্যালয় খুলতে চাইছেন, তার মানে এ নয় যে এখন মানবাধিকার পরিস্থিতি খারাপ। বরং এমন একটি কার্যালয় থাকলে ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা মানবাধিকার রক্ষার বিষয়ে সচেতন থাকবে। জাতিসংঘ যেহেতু এ বিষয়ে সক্রিয়, তাই আমরা বিষয়টি নিশ্চিত করতে চাই। এ কারণেই সরকার সম্মতি দিয়েছে।


বিগত সরকারের সময়ের মানবাধিকার পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিগত সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তখন মানবাধিকার সংগঠনগুলো আমাদের পক্ষে কাজ করেছে, আন্তর্জাতিকভাবে প্রতিবেদন তৈরি করেছে। এর ফলে সে ফ্যাসিবাদী সরকার আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয়েছে।


বর্তমান সরকারের নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়, কঠোরভাবে কাউকে দমন করতে চায় না। অনেক ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেলেও আমরা সহনশীলতার পরিচয় দিই। সমাজে যেসব কারণে মব সৃষ্টি হয় সেগুলোর কারণ বের করতে হবে। এখানে সরকার কোনো বাড়তি দমনমূলক ব্যবস্থা নেয়ার পক্ষপাতি না।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে