গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

সাজিদের স্মৃতিচারণ ও ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে প্রস্তাবনা গৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রয়াত শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে স্মরণে স্মৃতিচারণ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে শিক্ষার্থীদের অংশগ্রহণে একাধিক প্রস্তাবনা গৃহীত হয়েছে।


বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি চলে। এতে সাজিদের সহপাঠী, বন্ধু ও জুনিয়র শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তার সঙ্গে কাটানো নানা মুহূর্ত স্মরণ করেন এবং ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে লিখিত আকারে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন।


তানভীর মণ্ডল নামে এক শিক্ষার্থী স্মৃতিচারণ করে লেখেন, "ইনকিলাব সন্ধ্যা এবং এবছর একুশে ফেব্রুয়ারিতে বাংলা মঞ্চে একসাথে কাওয়ালি করেছিলাম। পুকুর পাড়ে, বিভিন্ন চায়ের দোকানে একসঙ্গে গানের আড্ডা দিয়েছি অনেক।"


আরেক শিক্ষার্থী লেখেন, "২০২১ সালে সর্বপ্রথম একসাথে এ ক্যাম্পাসে এসেছিলাম। আজ সাজিদ ছাড়া একা একা ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে কষ্ট হচ্ছে।"


এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করেন। যার মধ্যে রয়েছে: ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত রাখতে হবে ও ২৪ ঘণ্টা শিক্ষার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সকল হল প্রভোস্ট ও হাউজ টিউটরদের হলে অবস্থান বাধ্যতামূলক করতে হবে, ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপন ও গুরুত্বপূর্ণ স্থানে হ্যালোজেন বা হাই-পাওয়ার লাইট এবং সিসিটিভি বসাতে হবে, দ্রুত সময়ের মধ্যে ইকসুর (ইবি কেন্দ্রীয় ছাত্র সংসদ) নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর অভিযোগ সেল গঠন করতে হবে এবং যেখানে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগের প্রতিকার নিশ্চিত করা হবে, প্রতিটি হলের প্রতিটি ব্লকে সিসি ক্যামেরা স্থাপন এবং মজবুত ওয়াই-ফাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


শিক্ষার্থীরা এই প্রস্তাবনাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত বাস্তবায়নের দাবি জানানোর পাশাপাশি প্রয়াত বন্ধু সাজিদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান।


উল্লেখ্য, ১৭ জুলাই বিকেল সাড়ে ৬ টায় শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন থেকে দুইটি তদন্ত কমিটি করা হয়।এদিকে এই ঘটনায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুকুরে নামা নিষিদ্ধ করে মাইকিং করেছে প্রশাসন। এর আগে ১৯ জুলাই সাজিদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে টানা পাঁচ ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া প্রধান ফটক আটকিয়ে আন্দোলন, মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আরও খবর