হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

একক সংগীতায়োজনে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত ড. খান আসাদুজ্জামান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-07-2025 11:57:39 pm


ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ড. খান আসাদুজ্জামানের দ্বিতীয় একক সংগীত সন্ধ্যা—যেখানে সুর, কবিতা ও আবেগ একসাথে মিশে এক অন্য রকম আবহ তৈরি করে।


নির্বাচিত গানের তালিকা অনুযায়ী তিনি ধারাবাহিকভাবে একেএকে পরিবেশন করেন ২২ টি গান। যার প্রতিটি ছিল ভাবনাপ্রবণ, আবেগমথিত এবং নান্দনিক সুরে মোড়ানো। শুরুতেই তিনি গেয়ে শোনান “ও আমার দেশের মাটি” গানটি— রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় দেশপ্রেমের গভীর আবেগ ও সম্মান জানিয়ে। অনুষ্ঠানটিতে ড. খান আসাদুজ্জামান হাসন রাজা, দিজেন্দ্রলাল রায় (ডিএল রায়), রবীন্দ্রনাথ ঠাকুর, সলিল চৌধুরী, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দোপাধ্যায়সহ বিভিন্ন গুনী ব্যাক্তিত্বের গান পরিবেশন করেন।


বিশেষ আকর্ষণ ছিল ড. খান আসাদুজ্জামান- এর নিজের লেখা ও সুর করা 'মা' গানটি—যা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানের প্রায় শেষ ভাগে বিশেষ আকর্ষণ হিসেবে ড. খান আসাদুজ্জামান ও এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রমা মীম দ্বৈত কন্ঠে দুটি গান পরিবেশন করেন। যা দর্শক শ্রোতাদের দারুণভাবে আলোরিত করেছিল। 


প্রতিটি পরিবেশনার পর শ্রোতাদের করতালিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে। গানের মধ্য দিয়ে উঠে আসে দেশপ্রেম, আত্মত্যাগ, ভালোবাসা ও ব্যক্তিগত অনুভবের গল্প। ড. খান আসাদুজ্জামান কণ্ঠ ও হৃদয়ের অপূর্ব মেলবন্ধনে শ্রোতাদের এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দেন।


সংগীত সন্ধ্যা শেষে শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। দর্শক-শ্রোতারা এমন একটি শিল্পগুণে ভরপুর সন্ধ্যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা রাখেন। উল্লেখ্য যে, ড. খান আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গৌরীপ্রসন্ন মজুমদার ও পুলক বন্দোপাধ্যায়ের গানের শিল্পমূল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও খবর





6acc7b70083b6-121026121720.webp
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে