গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

"খুব শিগগিরই প্রথম গ্রেডে উন্নীত হবে কুবি: গণ-অভ্যুত্থান দিবসে কুবি ভিসি"

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি ও ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, "খুব শিগগিরই কুমিল্লা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে উন্নীত হবে।"এ ছাড়াও সেমিনার‚ মিলাদ‚ র‍্যালি‚ চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান‚ প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন।


বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন‚ ‘৫-আগস্টের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি মানুষ সকাল বিকাল নিজের মূল্যবান মতামত প্রকাশ করতে পারছে। বলতে পারছে যে আগামী দিনের এই কাজে আমি থাকবো কি থাকবো না। কিন্তু ৫ই আগস্টের আগে এমন মতামত প্রকাশ করতে গিয়ে একশবার টাইপ করে আবার ডিলিট করতে হয়েছে, নিজের মতামত প্রকাশ করতে পারেনি। ৫ আগস্ট পরবর্তী সময়ে নিজের মতামত এবং অবস্থান জানানোর জন্য, নতুন করে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়ানের জন্য এই যে প্লাটফর্মগুলো দাঁড়িয়েছে এগুলোকে ধারণ করতে হবে, আলোচনার মাধ্যমে আমাদের ভুল-ত্রুটি গুলো শোধরাতে হবে, একতা, সততা এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।’


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন‚ ‘৫ই আগস্ট একটা স্মরণীয় দিন। এ ধরনের একটা দিন আসতে শত বছর অপেক্ষা করতে হয়৷ শত বছর লাগে এমন এক সন্ধিক্ষণে পৌঁছতে। সবাই এক কাতারে এসে দাড়িয়েছিলো। এই শক্তি গত বছর বাধ্য করেছিলো চরম এক স্বৈরশাসক-কে দেশ ছেড়ে পালাতে। দুঃখজনক হলেও সত্য মাথাটা পালিয়ে গেছে বডিটা এখনো আছে। এই বডির জ্বালাতন‚ যন্ত্রণা প্রতি পদে পদে আমাদের ভোগ করতে হচ্ছে। মন্ত্রণালয়ে দুর্নীতি একটুও কমেনি।


যারা যে টেবিলে বসা ছিল তারা সেই টেবিলেই আছে।’ তিনি আরও বলেন‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গোপনে দুর্নীতি চলছে আমরা তা বুঝতে পারছি‚ কিন্তু ধরতে পারছি না। আমি সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করবো, সারাদেশে না পারলেও যতদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছি, ততদিন এই বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতির মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে আমি বলবো, শিক্ষকরা চাইলে একটি বিশ্ববিদ্যালয়ের কালচার বদলে দিতে পারেন, এবং সেটিকে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অচিরেই অগ্রগতির পথে এগিয়ে যাবে। বর্তমানে এটি দ্বিতীয় গ্রেডে অবস্থান করছে, কিন্তু খুব শিগগিরই আমরা প্রথম গ্রেডে উন্নীত হবো। এই লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’


আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন‚ ‘জুলাই আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক। এই আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই একজন সচেতন নাগরিকের কর্তব্য। তিনি বলেন, আমরা একটি স্বৈরশাসককে বিদায় করতে পেরেছি, কিন্তু স্বৈরাচারী আচরণ কি দূর করতে পেরেছি? জুলাই অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল তারুণ্য। সেই তারুণ্যকে ধারণ করতে না পারলে আন্দোলনের প্রকৃত চেতনা ধরে রাখা সম্ভব নয়। শিক্ষার্থীরা যেন নৈতিকতা, মানবিকতা ও সাম্যের মূল্যবোধে গড়ে ওঠে এটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’


এছাড়াও‚ অনুষ্ঠানে জুলাইয়ে আহত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও খবর