মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

দেওয়ানগঞ্জে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) শাখা-২ এর সদস্যরা।


জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসপি সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের শাখা-২ এর  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ রুহুল আমিন তালুকদার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। 


গতকাল সোমবার (৪ আগষ্ট) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ, দেশীয় অস্ত্র উদ্ধার করাসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারেরা হলো, উপজেলার বাঘারচর পূর্ব চেংটিমারী পাথরের চর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৪২), একই গ্রামের মৃত রহম আলী মণ্ডলের ছেলে মোঃ শাহজাহান (৪৫), কুমারের চর গ্রামের অসিম উদ্দিন শেখের ছেলে মিষ্টার আলী (৪৫), একই গ্রামের আনছার আলীর ছেলে মোঃ সবুজ মিয়া (৩০), পূর্ব চেংটিমারী গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে আব্দুল আয়েল (৪২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া বাবনের চর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৮) এবং একই গ্রামের মুন্টু মিয়ার ছেলে শাহীন (২৫)। 

পুলিশ জানায়, পুলিশের অবস্থান টের পেয়ে তিন মাদক কারবারী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮৩ বোতল ভারতীয় মদ, ৩টি রামদা ও ২টি ছুরিসহ সাতজনকে আটক করে। 

ডিবি-২ শাখার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, 'আমরা সবসময় মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এই অভিযান ছিল পূর্বনির্ধারিত একটি পরিকল্পনার অংশ।'

জামালপুরের এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, 'জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, মাদক বা অস্ত্রের কোনো স্থান এই জেলায় নেই। ডিবি-২ শাখা এই সফল অভিযান প্রশংসার দাবি রাখে। মাদকবিরোধী যেকোনো কর্মকাণ্ডে আমাদের দৃষ্টিভঙ্গি জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও খবর