ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারতে উদ্যত ছাত্রদল নেতা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে পেটানোর হুমকি দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালীন এ ঘটনা ঘটে। হুমকির শিকার হন সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশরাফুল আলম এবং এনটিভির প্রতিনিধি রোহান চিশতী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের সময় ছবি ও ভিডিও ধারণ করছিলেন কয়েকজন সাংবাদিক। এসময় জাহিদুল ইসলাম হৃদয় সাংবাদিকদের সামনে থেকে সরে যেতে বলেন। আশরাফুল আলম পেশাগত দায়িত্ব পালনের কথা উল্লেখ করলে তিনি তাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে থাপ্পড় মারার হুমকি দেন। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান লিটনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ঘটনার কারণ জানতে চাইলে রোহান চিশতীকেও একাধিকবার মারতে উদ্যত হন হৃদয়। তবে প্রক্টর, শিক্ষক এবং ছাত্রদল নেতাকর্মীরা তাকে সরিয়ে নেন।

আশরাফুল আলম বলেন, “ছবি তোলার সময় উচ্চস্বরে সরে যেতে বললে আমি সাংবাদিক পরিচয় জানাই। তখন তিনি আরও উত্তেজিত হয়ে বলেন, ‘তুই বেয়াদবি করতেছোস, তোরে এখন থাপড়াবো।’”
রোহান চিশতী জানান, সহকর্মীর প্রতি হুমকির কারণ জানতে চাইলে হৃদয় বলেন তিনি ‘ছোট ভাইকে থাপড়ানোর কথা’ বলেছেন। এরপর আবারও ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে উদ্যত হন এবং বারবার ‘সাংঘাতিক’ বলে সম্বোধন করেন।

সাংবাদিকদের অভিযোগ, অনুষ্ঠানে হৃদয় আরও কয়েকজন সংবাদকর্মীর সঙ্গেও উগ্র আচরণ করেন। আমার বার্তা প্রতিনিধি মুমিন ইসলাম সবুজ বলেন, “রেজিস্ট্রারের বক্তব্য চলাকালে ভিডিও ধারণের জন্য দাঁড়ালে তিনি কর্কশভাবে সরে যেতে বলেন এবং অন্য এক সাংবাদিকের সঙ্গেও একই আচরণ করেন।”

খোঁজ নিয়ে জানা যায়, জাহিদুল ইসলাম হৃদয় অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী ছিলেন। রাজনৈতিক পরিচয়ের সুবিধায় দীর্ঘদিন ছাত্রত্ব বজায় রেখে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় স্নাতকোত্তরে ভর্তি হয়েছেন। একাধিক সূত্র জানায়, তিনি বর্তমান শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী ইমরান আহমেদ ফরাজির ঘনিষ্ঠ অনুসারী।

ঘটনার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তার আচরণ কখনোই কাম্য নয়। আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব এবং আলোচনার মাধ্যমে সমাধান করবো।”
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত বছরের ৮ নভেম্বর ছাত্রদলের পরিচয়ে হলে রুম দখল ও সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগে আহ্বায়ক কমিটির আরেক সদস্যকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

আরও খবর