ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে: মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। তিনি মনে করেন, এ পদ্ধতিই দেশের বিদ্যমান সংকট সমাধানের একমাত্র পথ।


গতকাল সোমবার (১১ আগস্ট) পটুয়াখালীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 


ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় সরকারের জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন। এটিই সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য সমাধান। এ পদ্ধতির মাধ্যমে ছোট, মাঝারি, ও বড়—সব ধরনের রাজনৈতিক দলই জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।


বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে ড. শফিকুল বলেন, বিচারব্যবস্থায় সংস্কার ও একটি ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে আরেকটি নির্বাচন আয়োজন মানে দেশকে নতুন করে বিপদের মুখে ঠেলে দেয়া। প্রশাসনে পরিবর্তনের প্রয়োজন থাকলেও এখনো তেলবাজদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যা দুঃখজনক।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী জামায়াতের আমির আব্দুল্লাহ আন নাহিয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর