হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

নেপাল সফরের স্কোয়াডে হামজা, বাদ শমিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-08-2025 12:41:08 am

আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচের আগে নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এজন্য শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিনে ৫ ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।


এদিকে, নেপালে বিপেক্ষ প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও , বাদ পেড়েছে মিডফিল্ডার শমিত শোম।


জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, কোচ কাবরেরা ইতোমধ্যে ২৪ জনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন। সে তালিকায় হামজা চৌধুরী থাকলেও নেই মিডফিল্ডার শমিত শোম।


শমিতকে বাদ দেয়ার কারণ হিসেবে আমের খান বলেন, সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি থাকায় শমিতকে প্রাথমিক দলে রাখা হয়নি। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান প্রিমিয়ার লিগে তার ক্লাব কাভারলির ম্যাচ রয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া শমিত তাই নেপালের বিপক্ষে খেলতে পারবেন না।


অন্যদিকে, হামজাকে দলে পেতে লেস্টার সিটির সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন আমের। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য ইতোমধ্যে তার ক্লাবকে চিঠি দেয়া হয়েছে।


চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফুটবলাররা এখনো ক্যাম্পে যোগ দেননি। ফলে প্রথম দিনে মাত্র ৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন কাবরেরা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ব্যক্তিগত কারণে এক দিনের ছুটি নিয়েছেন।


এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার বলেন, জামাল এক দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে এজন্যই ক্যাম্পে ডেকেছে কোচ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে