দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

রাবির স্টেডিয়াম সংস্কারে ১০ দফা দাবি জানালো ইয়াসিন আরাফাত

© ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সংকট নিরসন ও রক্ষণাবেক্ষণের জন্য উপাচার্য বরাবর ১০ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।


রোববার (১৭ই আগস্ট) সকালে খেলোয়াড় ও অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য বরাবর এ স্মারকলিপি তুলে ধরেন তিনি। একই সাথে অনুলিপি তুলে দেন উপ-উপাচার্য (শিক্ষা), ও শরীরচর্চা বিভাগের পরিচালক মোছা: রোকসানা বেগমের হাতে।


উল্লিখিত ১০ দফা দাবিসমূহ:

১. ভবিষ্যতে স্টেডিয়ামে কনসার্ট বা বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি না দিয়ে বিকল্প স্থান নির্ধারণ করতে হবে। যেমন: হবিবুর, সাবাশ বাংলাদেশ, পুরাতন শেখ রাসেল স্কুল ইত্যাদি মাঠ। সেক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের মেইনগেটসহ বিভিন্ন স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২. স্টেডিয়ামের জন্য বালুমিশ্রিত দো-আঁশ মাটি এবং টেকসই ঘন Bermuda বা Zoysia জাতের ঘাসের ব্যবস্থা করতে হবে।

৩. নিয়মিত রোলার মেশিন দিয়ে মাঠ সমতল করার ব্যবস্থা করতে হবে।

৪. অনতিবিলম্বে ক্রিকেট পিচ রক্ষণাবেক্ষণ করার জন্য টারপলিন (Tarpaulin Cover) ব্যবহার চালু করতে হবে।

৫. প্রতিমাসে অন্তত একবার ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস ট্রিমিং করতে হবে।

৬. আগামী ১৫ দিনের মধ্যে খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম, শাওয়ার ও পরিবেশবান্ধব ও রুচিসম্মত টয়লেটের ব্যবস্থা করতে হবে।

৭. স্টেডিয়ামের জন্য নিয়োজিত গ্রাউন্ডসম্যান ও মালির কার্যক্রমের সঠিক তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে গ্রাউন্ডসম্যানের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে।

৮. খেলাধুলার মানোন্নয়ন ও জাতীয়ভাবে ক্রীড়াঙ্গনে সাফল্যের জন্য এই খাতে বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে।

৯. বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের শারীরিক ঝুঁকি এড়াতে স্টেডিয়ামে পর্যাপ্ত ফার্স্ট এইড কিট রাখতে হবে।

১০. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাত ১২টার পর উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ করতে হবে।

এ সময় ইয়াসিন আরাফাত বিজয় বলেন, "দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম। এই স্টেডিয়াম ব্যবহারে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীদের খেলার মাঠে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে পরে। তাই স্টেডিয়ামের বেহাল দশার কথা চিন্তা করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কয়েকজন খেলোয়াড় নিয়ে আমি ১০ টি দাবি নিয়ে উপাচার্য, উপ উপাচার্য এবং শরীর চর্চা বিভাগের পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করি। আমাদের দাবির প্রেক্ষিতে উপাচার্য স্যার তাৎক্ষণিকভাবে কালকের মধ্যেই স্টেডিয়ামে ফার্স্ট এইড কিটের ব্যবস্থা কর দিতে রেজিস্ট্রার স্যারকে নির্দেশনা দিয়েছেন। এছাড়াও অতি দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামের ড্রেসিং রুম, মানসম্মত ওয়াসরুমে ব্যবস্থাও করে দেওয়ার কথা তিনি জানান। বাকি বিষয়গুলো আলোচনা সাপেক্ষে উনি ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেন। আমরা আশা করবো প্রশাসন আমাদের দাবিগুলো আমলে নিয়ে খুব শীঘ্রই তা বাস্তবায়ন করবে।"

স্মারকলিপি গ্রহণ করে শরীরচর্চা বিভাগের পরিচালক জানান তাদের পর্যাপ্ত লোকবল সংকটের কারণে সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে বেগ পোহাতে হতে হচ্ছে, তবে তিনি অতি দ্রুত লোকবল নিয়োগ ও অন্যান্য সংস্কার মূলক কার্যক্রমের আশ্বাস দিয়ে জানান এ বিষয় নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন, এবং সর্বোচ্চ চেষ্টা করছেন সংকট গুলো কাটিয়ে ওঠার।


এসএইচ/ডিসি 

আরও খবর



6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১২ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৯ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে