কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় পোনা মাছ অবমুক্ত ও র ্যালি শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখতে হবে। মৎস্য খাত শুধু দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং জনগণের পুষ্টি চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা রাখছে। তাই টেঁকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। পরে উপজেলার সফল মাছ চাষ ও মৎস্য উন্নয়নে অবদান রাখায় ৩জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, ৪নং ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান মামুন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, প্রেসক্লাব সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, পুরস্কৃত মৎস্য চাষী সাদ্দাম হোসেন ও মকসুদ মিয়া। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী, উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর