প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মধুপুরে বিএডিসি শ্রমিকদের লাগাতার অবস্থান কর্মসূচি

ছবি-দেশচিত্র

কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে রাস্তা অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার ১৮ আগস্ট সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখে আলাদা ভাবে শ্রমিকেরা কর্ম বিরতি রেখে অবস্থান কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে সামনে এসে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাদের দাবী দাওয়া তুলে ধরে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকেরা নিয়মিত ৩০ দিনের বেতন ভাতা ও বিভিন্ন উৎসবে ভাতা পেত এবং ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয় বিএডিসির চেয়ারম্যানকে অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিত করণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন না করে বর্তমানে ২০২৫ সালে আগের সেই সকল সুবিধা বাতিল করে ২২ দিন কর্ম দিবস ধরে বেতন ভাতা প্রদানের নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করে। তারই প্রতিবাদে এই অবরোধ, অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ। 

বক্তারা আরো বলেন, আমাদের দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ভাবে ২৯ জুন ২০২৫ তারিখে ঢাকায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানেও আমাদের দাবি তুলে ধরা হয়েছে। আমাদের সেই দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা জানান।

এ সময় তাদের দাবি বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র(রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, শামসুন্নাহার বেগম, তারা মিয়া, সুমন, বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়ন এর (৩১৫২)শহিদুল ইসলাম ও আব্দুস সালাম প্রমূখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান ও আব্দুস সালাম। 


Tag
আরও খবর