স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সাহসী সাংবাদিক আলহাদীকে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিক হিসেবে সম্মাননা পাওয়ায় এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদীকে সংবর্ধনা প্রদান করছে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় বানিয়াচং মডেল প্রেসক্লাব গ্যানিংগঞ্জ বাজার কার্যালয়ে সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শুয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান। তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে মহান পেশা এবং রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। এ সমাজে ভালো সাংবাদিকের সংখ্যা খুব কম। তবে সৎ ও সাহসী সাংবাদিকদের পাশে ভালো মানুষদের দাঁড়াতে হবে। এমনি একজন সৎ ও সাহসী সাংবাদিক হচ্ছেন সাংবাদিক আক্তার হোসেন আলহাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল অলি, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা নাসির উদ্দিন আনসারী, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আফরোজ আল হাবিব ও সংবর্ধিত ব্যক্তিত্ব সাংবাদিক আক্তার হোসেন আলহাদী। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, হাফেজ মাওলানা জহির উদ্দিন সোহেল, মাওলানা কামরুল হোসাইন, মাওলানা সালমান হাসান, মাওলানা জমির আলী সাইফুল্লাহ, মাওলানা জুবায়ের আহমদ ও মাহমুদ মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Tag
আরও খবর