জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

ঢাকার বুকে তৈরি হচ্ছে মিনি সেনবাগ

ঢাকার বুকে তৈরি হচ্ছে মিনি সেনবাগ







ঢাকার বুকে নির্মান হচ্ছে বহু প্রতিক্ষিত " মিনি সেনবাগ"

 



 শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত স্টার কাবাব রেস্টুরেন্টের অডিটরিয়ামে ঐতিহ্যবাহী *সেনবাগ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড*-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (AGM) এক উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন সমিতির অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা ও কার্যকরী কমিটির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ এবং সঞ্চালনা করেন জয়েন্ট সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া । 


সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু,এয়ার কমোডোর গোলাম হোসেন, যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল, উপসচিব আবু নাসের টিপু, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাসের, টপস্টার গ্রুপের চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন, টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক, এডিশনাল এসপি আবুল বাছের, ট্রান্সপারেন্ট গ্রুপের চেয়ারম্যান এটিএম জহিরুল হক,

সমিতির সেক্রেটারি মোজাম্মেল হোসেন সেলিম,

কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ,সাধারণ সদস্য ও তাদের পরিবারবর্গ।


আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি সমিতির সদস্যদের বহুদিনের লালিত স্বপ্ন *সেনবাগ সিটি* প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উন্মোচন করেন।


🔹 সেনবাগ সিটি’ — ঢাকায় একটি মিনি সেনবাগ।


দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় ৫টি সুউচ্চ ভবনে তৈরি হবে ১৮০ পরিবারের জন্য রেসিডেনশিয়াল কমপ্লেক্স, যার নাম সেনবাগ সিটি। এটি হবে একটি স্যাটেলাইট রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল সিটি, যা ঢাকার মূল শহরের সঙ্গে থাকবে নিবিড় সংযুক্তিতে।


সেনবাগ সিটির প্রস্তাবিত সুবিধাসমূহ:


# সুসজ্জিত রিসিপশন 

# সম্পূর্ণ সিসিটিভি নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা

 # স্বনামধন্য কোম্পানির সিকিউরিটি ফোর্স

 # আধুনিক মসজিদ ও মক্তব

# ডে কেয়ার ও কিন্ডারগার্টেন

 # সুইমিং পুল ও জিমনেশিয়াম

 # ব্যাডমিন্টন ও বাস্কেটবল কোর্ট

# শিশু পার্ক ও ওয়াকওয়ে

#  সেলুন, বিউটি পার্লার

# রেস্টুরেন্ট ও কফি শপ

# লন্ড্রি সার্ভিস

# ডাক্তারের চেম্বার ও ফার্মেসি

# গ্রোসারি শপ ও স্টেশনারি

 # মাছ মাংস সহ সকল ধরনের     কাঁচা বাজার

 # কমিউনিটি সেন্টার ও মিটিং রুম 

# অফিস স্পেস

# সকাল-সন্ধ্যা ডেডিকেটেড বাস সার্ভিস (ঢাকার সাথে সংযোগের জন্য)


এটি শুধু একটি আবাসিক প্রকল্প নয়, বরং একটি পূর্ণাঙ্গ আধুনিক নগর জীবনের প্রতিচ্ছবি।

Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৮ ঘন্টা ৬ মিনিট আগে