মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

যশোর জেনারেল হাসপাতালে নারী পকেটমার আটক

রবিবার ৩১ আগস্ট, ২০২৫ দুপুরে যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে পকেটমারির সময় হাতেনাতে এক নারী পকেটমারকে আটক করা হয়েছে। আটককৃত নারীর নাম শিউলি, যিনি ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা শিউলি হাসপাতাল আউটডোরে রোগী দেখতে আসা মীর মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির পকেট থেকে কৌশলে টাকা বের করে নিচ্ছিলেন। এ সময় পাশেই থাকা এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে শিউলিকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে আটক করে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন জনবহুল স্থানে সাম্প্রতিক সময়ে পকেটমার চক্রের আনাগোনা বেড়েছে। এসব চক্রের সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে নারী হওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


আরও খবর