ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চবি শিক্ষক শিক্ষার্থী উপর হামলায় ঘটনায় ইউটিএল এর উদ্বেগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।


আজ রবিবার (৩১ আগস্ট) রাতে ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।


বিবৃতিতে ইউটিএল নেতৃবৃন্দ বলেন, গতকাল ৩০ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তা প্রহরীর বাকবিতন্ডা হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এর প্রতিবাদ জানালে কতিপয় স্থানীয় ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরই সূত্র ধরে আজ আবার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অসংখ্য শিক্ষার্থী আহত হন। বর্তমানে আহতরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন।


বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি। আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ হামলার ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে এ হামলার ঘটনায় স্থানীয়দের পাশাপাশি কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি।


আমরা সরকারের কাছে হামলায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল ক্যাম্পাস এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ইউটিএল নেতৃবৃন্দ।

আরও খবর