মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

নির্বাচনের বিকল্প ভাবা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2025 11:54:03 pm

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। 


রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে তিনি এ কথা বলেন। 


 বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে যে সময়ের কথা বলেছেন, ঠিক সেই সময়েই নির্বাচন হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তা তার প্রতিশ্রুতি আবারও জানিয়েছেন। 


প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপদজনক।


প্রেস সচিব বলেন, বৈঠকের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দেখা করেছেন। অধ্যাপক ড. আলী রিয়াজ জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন। পাশাপাশি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।


প্রেস সচিব আরও বলেন, বৈঠকে দূর্গা পুজার বিষয় আসছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এই সময়ে যাতে কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, এজন্য রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।


এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। একেকটা রাজনৈতিক দল একেকরকম মতামত দিয়েছে

আরও খবর