বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ছাত্র অপহরণ, আটক ২ অপহরণকারী


‎খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত আল রাফি (১১) নামের এক শিক্ষার্থীকে খাগড়াছড়ি সদর চেঙ্গী স্কয়ার হতে অপহরণ করে একদল অজ্ঞাতনামা। উক্ত খবর পাওয়ার সাথে সাথে খাগড়াছড়ি জোন অপহরণকৃত শিক্ষার্থীকে উদ্ধার অভিযানে নেমে পড়ে। তারই ভিত্তিতে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১১১০৩ ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল ১৭৩০ ঘটিকায় পানছড়ি মোল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাদশা নামের একজন অপহরণকারীসহ অপহরণকৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। পরবর্তীতে অপহরণকারী বাদশা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার হতে কামরুল ইসলাম নামের আরো একজন অপহরণকারীকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর জোন হতে অপহরণকারীদেরকে খাগড়াছড়ি সদর থানার পুলিশ এর নিকট হস্থান্তর করা হয়। উলেখ্য যে, অপহরণের ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী আসামী আঃ মালেক মিয়া (মালু) এখনো পলাতক রয়েছে। উক্ত পলাতক অপহরণকারীকে আটকের জন্য খাগড়াছড়ি সদর জোন কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে।


‎অপহরণকারীরা হলেন আঃ মালেক মিয়া (মালু), পিতাঃ আঃ মান্নান, মাতাঃ কহিনুর বেগম, গ্রামঃ মোহাম্মদপুর, খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি।

‎বাদশা মিয়া (২৮), পিতাঃ আব্দুল রহিম, মাতাঃ রাবেয়া খাতুন, গ্রামঃ মোহাম্মদপুর, থানা /জেলাঃ খাগড়াছড়ি।

‎কামরুল হাসান (২৩), পিতাঃ হানিফ হোসেন, মাতাঃ মনোয়ারা বেগম, গ্রামঃ ইটাখোলা, থানাঃ পানছড়ি, জেলাঃ খাগড়াছড়ি।

Tag
আরও খবর