দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

রাবিতে 'অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স' গবেষণা প্রকল্পের উদ্বোধন, প্রধান হলেন প্রফেসর ড. মোঃ ফরহাদুল ইসলাম

© ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) Bangladesh Academy of Sciences-United States Department of Agriculture Endowment Program এর উদ্যোগে 'অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স' রোগ বিষয়ক গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটারে গবেষণা প্রকল্পটির উদ্ভোধনী অনুষ্ঠান হয়। প্রকল্পটি পেয়েছেন প্রফেসর ড. মোঃ ফরহাদুল ইসলাম।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ফেলো ড. সালেহ হাসান নকিব, উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ফেলো ড. আনোয়ার হোসেন, ফেলো ড. ইয়ারুল কবির, বিভাগের চেয়ারম্যান ড. রেজাউল করিম সহ অনেকে। জানা যায়, সারাবিশ্বে এক গোপন মহামারি হিসেবে বিরাজ করছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স'। ২০১৯ সালে এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে সারা পৃথিবীতে প্রায় ১২ লাখ লোক মারা যায়। বিশেষজ্ঞদের মতে, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি বাংলাদেশ।


এমন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সহায়তায় খাদ্য নির্ভর সমন্বিত থেরাপি আবিষ্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে একটি গবেষণা প্রকল্প শুরু হতে যাচ্ছে। গবেষণা প্রকল্পটির প্রধান গবেষক হিসেবে আছেন বিভাগের প্রফেসর ড. মোঃ ফরহাদুল ইসলাম এবং সহ-গবেষক হিসেবে আছেন প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন। 


গবেষণা প্রকল্পটির বিষয়ে ড. মো: ফরহাদুল ইসলাম বলেন, এটি একটি ওয়ান হেলথ এপ্রোচ যা মানুষ, পশুপাখি ও পরিবেশের সামগ্রিক স্বাস্থকে গুরুত্ব দিয়ে প্রাকৃতিক খাদ্য উপাদান থেকে এমন নূতন ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কারে কাজ করবে যা ইতোপূর্বে রিপোর্টকৃত মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকেটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। অনুষ্ঠানে গবেষণা প্রকল্পটির উদ্দেশ্য, কৌশল ও আকাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে অবহিত করা হয়।


উল্লেখ্য প্রফেসর ড. মোঃ ফরহাদুল ইসলাম রাবিতে ৪র্থ তম ব্যক্তি হিসাবে এই গবেষণা প্রকল্পের কাজ পেয়েছেন। এই বছরে রাবিতে তিনিই একমাত্র এই গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছেন।

আরও খবর







deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৯ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে