এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?

৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা কেসিসির

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-09-2025 03:56:27 pm

চলতি অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৪৫৫ কোটি ৯৩ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লাখ টাকা। অনুদান ধরা হয়েছে ১৩০ কোটি ২৮ লাখ টাকা।

এবারের বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। জোর দেওয়া হয়েছে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে। গত অর্থবছরের সংশোধিত বাজেট দাঁড়িয়েছিল ৬১৮ কোটি টাকা। বাজেট অর্জনের হার ছিল ৬৩ শতাংশ।

প্রশাসক জানান, দেশের অস্থিরতা ও আর্থিক দৈন্যতার কারণে এবং সরকারের কাছ থেকে আশানুরূপ বরাদ্দ না পাওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে তার আশা, চলতি বাজেটে নগরবাসীর প্রত্যাশা অনেকখানি পূরণ হবে।

Tag
আরও খবর