ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

ইবি লেখক ফোরামের ‘বর্ষসেরা সম্মাননা’ প্রদান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-09-2025 11:43:09 pm

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৬ জন লেখককে ২০২৪-২৫ কার্যবর্ষের ‘বর্ষসেরা সম্মাননা’ প্রদান করা হয়েছে। 


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্তে লেখকদের এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবছর সদস্যদের কার্যক্রমের উপর ভিত্তি করে বর্ষসেরা লেখক, বর্ষসেরা সংগঠক, উদ্যমী সংগঠক-সহ বিভিন্ন বিভাগে সেরাদের মূল্যায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪- ২৫ কার্যবর্ষের বিভিন্ন বিভাগে সেরা খেতাব অর্জনকারীদের তালিকা ঘোষণা করা হয়েছে। 


বর্ষসেরা সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন- 

মোঃ রবিউস সানি জোহা, বর্ষসেরা লেখক- রুনা লায়লা, উদ্যমী সংগঠক- এস. এম. রেদোয়ানুল হাসান রায়হান, উদ্যমী লেখক মোজাহিদ হোসেন এবং বর্ষসেরা টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন - তামান্না ইসলাম ও মোঃ আব্দুল্লাহ আল মুনাইম। 


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখক সৃষ্টি, পাঠচক্র আয়োজন, লেখালেখি বিষয়ক কর্মশালা ও তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে থাকে। সংগঠনটি ২০১৯ সালে  প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকে পরপর "৫ম বার বর্ষসেরা শাখা" নির্বাচিত হয়েছে এবং তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে চলছে।


আরও খবর