বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সিনেমাটিক স্টাইলে ছেলের হাতেই খুন ভোলার মসজিদের খতিব আমিনুল হক নোমানী

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-09-2025 09:06:59 pm

ভোলার দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার অভিযোগ তার একমাত্র ছেলে রেদোয়ানকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত শাসনে বাবার উপর ক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিনেমাটিকভাবে বাবা আমিনুল হককে হত্যা করে রেদোয়ান।

হত্যার জন্য দারাজ থেকে অনলাইনে আনা হয় ধারালো ছুরি। আজ শনিবার বিকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।  

পুলিশ সুপার জানান, নিহত আমিনুল নোমানীর কড়া শাসনে ছেলে রেদোয়ানের ক্ষুদ্ধ মনোভাব সৃষ্টি হয়। কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয় রেদোয়ান। এজন্য বিভিন্ন মুভি (সিনেমা) দেখে বাবাকে হত্যার পরিকল্পনা করে। 

গত ২ সেপ্টেম্বর দারাজে একটি ধারালো ছুরির অর্ডার করে। ওই ছুরিটি হাতে এসে পৌঁছায় ৫ সেপ্টেম্বর। এর পর সিনেমাটিক স্টাইলে কালো শার্ট, ক্যাপ ও ঘড়ি সংগ্রহ করে মামার বাড়ি থেকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ৬ সেপ্টেম্বর রাত ৯টায় বাবার পেটে ছুরি চালায় রেদোয়ান। ওই ছুরি তার বাবা ধরে ফেলে, মাফ চেয়ে ছেলের কাছে জীবন ভিক্ষা চান আমিনুল হক। এতে মন গলেনি রেদোয়ানের। সিনেমা দেখে শেখা পদ্ধতিতে বাবার বুকে, পেটে ও ঘাড়ের পিছনে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এসময় ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ঘরের পিছন দিয়ে বের হয়ে নিরাপদে চলে যায় রেদোয়ান। হত্যায় ব্যবহৃত ছুরিটি বাড়ির পেছনের খালে ফেলে দেয় সে।

সন্দেহভাজন হিসাবে ১২ সেপ্টেম্বর ভিক্টিমের বড় ছেলে রেদোয়ানুল হককে নিজ বাসা থেকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যায় ব্যবহৃত ছুরি পুলিশ উদ্ধার করেছে। 

আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে