ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুদকের হঠাৎ অভিযান-অনিয়ম প্রকাশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক আকস্মিক অভিযান চালিয়ে খাদ্য সরবরাহ থেকে শুরু করে চিকিৎসাসেবা পর্যন্ত নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে রোগীদের নিম্নমানের খাবার দেওয়া, স্যালাইন সংকটের নামে বাণিজ্য এবং অবৈধভাবে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগগুলো ধরা পড়ে।দুদকের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ তহিদুল ইসলাম এবং চিরঞ্জিব নিয়োগীসহ অন্যান্য কর্মকর্তারা। হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবা সিদ্দীকা ফোয়ারাও অভিযানের সময় উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা হাসপাতালের রান্নাঘরে গিয়ে খাবারের মান পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, রোগীদের জন্য নির্ধারিত ২০০ গ্রাম ভাতের পরিবর্তে কম পরিমাণ ভাত দেওয়া হচ্ছে। সকালের নাস্তার পাউরুটির পরিমাণও ঠিক নেই এবং ডিমের আকারও ছোট। শুধু তাই নয়, রান্নায় ব্যবহৃত লবণ, পেঁয়াজ ও রসুনের মান ছিল অত্যন্ত নিম্নমানের। এমনকি চিকন চালের পরিবর্তে মোটা চাল এবং নিম্নমানের ডাল ব্যবহার করা হচ্ছিল।রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ ধরনের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।অভিযানে ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দুদক কর্মকর্তারা দেখতে পান, ১৬০ পিস স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীদের বাইরের দোকান থেকে স্যালাইন কিনতে বলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র নার্স জানান, উপর মহলের নির্দেশনা আছে। এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে দুদক কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ওই নার্সকে শোকজ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এছাড়াও, প্লাস্টার রুমে গিয়ে দুদক দেখতে পায়, হাসপাতালের অনুমোদিত কর্মী নন এমন ব্যক্তিরা সেখানে কাজ করছেন এবং রোগীদের কাছ থেকে প্লাস্টার বাবদ ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করছেন। দুদক কর্মকর্তারা এই ধরনের অবৈধ অর্থ আদায় অবিলম্বে বন্ধের নির্দেশ দেন।অভিযান শেষে দুদক কর্মকর্তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হোসাইন শাফায়াতের কার্যালয়ে গিয়ে সব অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন। তারা তত্ত্বাবধায়ককে দ্রুত এসব অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।এই অভিযানের ফলে রোগী, স্বজন এবং স্থানীয় বাসিন্দারা দুদককে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এই হাসপাতালে দীর্ঘদিন ধরেই খাবার ও চিকিৎসাসেবার মান নিয়ে নানা অনিয়ম চলে আসছিল। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে প্রাপ্ত অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে, হাসপাতালের বিরুদ্ধে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তাও নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।


আরও খবর