বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি পানছড়ি হাসপাতালে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা হাসপাতালের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কমপ্লেক্সটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্রিটিশ হাই কমিশনারকে দেখান। ব্রিটিশ হাইকমিশনার বায়া টেস্ট রোম ও গাইনি বিভাগে বিভিন্ন প্রশ্ন করে কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। ব্রিটিশ সরকার কর্তৃক বিভিন্ন উপকরণের যথাযথ ব্যবহার দেখে উনি স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

হাসপাতাল পরিদর্শন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মো: বেলাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম সহ জনপ্রতিনিধিগন।

এসময় পানছড়ি থানা অফিসার ইনসার্জ মো: জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো: জাকির হোসন, সাধারন সম্পাদক হাফেজ নুরুজ্জামান, বিএনপির সাধারন সম্পাদক ইউসুপ আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সারাহ কুক হাসপাতালের কার্যক্রম ও সেবার মান দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং উপস্থিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্রিটিশ সরকারের স্বাস্থ খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ব্রিটিশ হাইকমিশনার।

Tag
আরও খবর