গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে অধ্যক্ষকে অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা আধা ঘন্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে ভাউচার জালিয়াতি, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মানববন্ধনটি চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের প্রায় এক ঢ়কিলোমিটার রাস্তা আধা ঘন্টাব্যাপী বিভিন্ন যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে মাদ্রাসা শিক্ষক, নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুল বলেন, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ  মানববন্ধন করছিল। এতে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরত পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতির অভিযোগে মিটিং থেকে জনতার তোপের মুখে পড়ে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো: আব্দুল মান্নান পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল।

আরও খবর