এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেরণায় জুলাই গণঅভ্যুত্থান আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-09-2025 01:20:29 am

স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক অঙ্গীকার এবং প্রজন্মের মুক্ত চিন্তার দিগন্ত প্রসারিত করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রেরণায় জুলাই গণঅভ্যুত্থান ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা -২০২৫ । 

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ২২টি দল অংশ নিয়েছে। তিনদিন ব্যাপী এই বির্তক উৎসবের গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ট্যাব রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল। যেখানে ২২ টি দলের মধ্যে থেকে প্রথম ৮টি দলকে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ করা হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে জয়ী ৪ টি দল পৌঁছে যায় সেমিফাইনালে। 

এরপর আজ সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত বিতর্কের গ্র্যান্ড ফাইনাল রাউন্ড টি অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনালে অংশ নেয় ২ টি দল- বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রানারআপ হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। 

ফাইনাল পর্ব এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার এবং শিক্ষকমন্ডলী। এছাড়াও গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। 

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ। একই সাথে বার্ষিক ম্যাগাজিন সাম্য এর মোড়ক উন্মোচন করা হয়।

উক্ত আয়োজনের আহ্বায়ক্যআইন বিভাগের শিক্ষার্থী,  মো: ইমন হোসেন বলেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র বিতর্কে বাগ্মিতার আসর নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অবিচল থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, গণমানুষের মুক্তির জন্য কণ্ঠস্বর তোলা এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন জাগানোর এক প্রেরণাদায়ক আয়োজন।

অংশগ্রহণকারী দলগুলোর বিতর্কে উঠে আসে সমসাময়িক রাজনীতি, সামাজিক দ্বন্দ্ব, অর্থনীতি থেকে শুরু করে মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক প্রেক্ষাপট-যা তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে আয়োজকদের বিশ্বাস। 

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রত্যাশা, এ আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের দেশপ্রেম ও গণতান্ত্রিক স্পৃহাকে পুনর্জাগ্রত করবে এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

Tag
আরও খবর