জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল এ মাসেই!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-09-2025 06:44:08 pm

বিসিএস বাংলাদেশের তরুণদের কাছে কেবল একটি চাকরির পরীক্ষা নয়—এটি ভবিষ্যতের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সেই গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি সেপ্টেম্বর মাসেই প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


পিএসসি সূত্রে জানা গেছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল এ বছর ২৮ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের আনুষ্ঠানিক প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন চলছে যাচাই-বাছাইয়ের শেষ কাজ।


গত ১৯ সেপ্টেম্বর, ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেন, যা বিসিএস পরীক্ষার ইতিহাসে অন্যতম উচ্চসংখ্যক আবেদন।


৪৭তম বিসিএসে ক্যাডার পদ রয়েছে ৩,৪৮৭টি, আর নন-ক্যাডার পদ ২০১টি। সব মিলিয়ে নিয়োগ হবে ৩,৬৮৮ জনকে। এ বছর কিছু নতুন পদও যুক্ত হয়েছে, তবে বিশালসংখ্যক আবেদনকারীর কারণে প্রতিযোগিতা যে কঠিন হবে, তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল।


৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ প্রসঙ্গে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, ‘পিএসসি ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’


এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পরীক্ষার্থীরা বলছেন, দ্রুত ফল প্রকাশ হলে তারা মূল পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন। 

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

২১৩ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৮৩ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে