বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

খাগড়াছড়িতে সড়কে ধানের চারা রোপন করে স্থানীয়দের প্রতিবাদ


‎খাগড়াছড়ি-ঢাকা সড়কের রামগড় অংশে বেহাল দশা।  সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি সড়কে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সমানে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান।



‎অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খাগড়াছড়ি-ঢাকা সড়কের সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খালখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলে দুঃসাধ্য হয়ে যায়। প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পরিবহন ও পথচারীরা। এতে সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে ভ্রমণকারী পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।  তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

‎মানববন্ধনে রামগড়ের সাবেক  কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন বলেন, প্রতিনিয়ত সড়কটিতে  ছোটবড় কোন দুর্ঘটনা ঘটছে । ভাঙা সড়কটির দুই দিকে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও পাহাড়ের অন্যতম আঞ্চলিক সড়ক এটি। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামীতে রামগড়বাসী আরো কঠিন কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন।




Tag
আরও খবর