দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি, 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভাগের মিডিয়া ল্যাবে শতাধিক শিক্ষার্থী নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারর্সন ড. মো. আশরাফুল আলম বলেন, বিভাগের যে কয়েকটি ক্লাব আছে, তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে এমসিজে ডিবেটিং ক্লাব। আজকে যারা আছে, সামনে হয়ত তারা থাকবে না। তবে ক্লাবকে ভবিষ্যৎ এ আরও কীভাবে এগিয়ে নেয়া যায়, এটি নিয়েও তারা চিন্তা করছে। ডিবেটিং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জ্ঞান। টেকনিক্যাল বিষয়াবলী জানার পাশাপাশি জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে। এই ক্লাবকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে। 


এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহ্ মোঃ নিস্তার জাহান কবির, মো. রাইসুল ইসলাম, মো. মিঠুন মিয়া ও মো. রুমান শিকদার।


এছাড়াও প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বিভাগের সহকারী শিক্ষক ও এমসিজে ডিবেটিং ক্লাবের মডারেটর মেহনাজ হক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী মডারেটর কামনা আক্তর।


কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন  সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মোঃ নোমান বিল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. তাওহীদুল ইসলাম এবং জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির। 


বিতর্ক কর্মশালাটি সঞ্চালনা করেন এমসিজে ডিবেটিং ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।


 এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রচার সম্পাদক সাকেরুল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিব রায়হান, তানভীর আহমেদ ও সহ সভাপতি মো. জুনায়েত শেখ প্রমুখ। 

Tag
আরও খবর