ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 25-09-2025 02:02:21 pm

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি মানবপাচার রোধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। 


বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে এ বৈঠক করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। 


প্রেস উইং জানায়, বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অভিবাসন সংকট, রোহিঙ্গা শরণার্থী সমস্যা, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য এবং ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী মেলোনির সম্ভাব্য বাংলাদেশ সফরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 


অভিবাসন ইস্যুতে আলাপকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিরাপদ অভিবাসনের পথ নিশ্চিত করতে ঢাকার সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, এতে দুই দেশ লাভবান হবে। 


জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেন, মানবপাচার মোকাবিলায় শক্তিশালী পদক্ষেপ নেওয়া জরুরি। এর কারণে ভূমধ্যসাগরে শত শত অভিবাসীর জীবন ঝরে যাচ্ছে। 


এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অভিবাসন রুট নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে মানবপাচারের বিরুদ্ধে শূন্য-সহনশীলতার নীতিগ্রহণ করেছে এবং বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। 


প্রধান উপদেষ্টা মানবপাচার রোধে বৈশ্বিক পর্যায়েও আরও উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। 


এ বৈঠকে বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একটি ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 


ড. ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকলেও বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এখনো ব্যাপক সম্ভাবনা রয়েছে। 


দেশের আগামী জাতীয় নির্বাচন বিষয়ে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। নির্বাচনের পর তিনি আগের কাজে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানান। 


ইতালির প্রধানমন্ত্রী মেলোনি গত ১৪ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং তিনি আশ্বস্ত করেন-ইউরোপীয় ইউনিয়ন যাতে বাংলাদেশকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করে, সেজন্য সমর্থন জানাবে ইতালি। 



সূত্র: বাসস 

আরও খবর


6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

৭ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে






6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

১০ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে