শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

'জুলাই সনদ' এর আইনগত স্বীকৃতি ও পি-আর পদ্ধতির দাবিতে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ, ৫ দফা দাবি উপস্থাপন

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি-আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু এবং বহুল আলোচিত 'জুলাই সনদ'-এর সাংবিধানিক স্বীকৃতিসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখা।শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকা থেকে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জুলাই জাতীয় সনদ মেনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। সরকারের একচেটিয়া শাসন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এই দাবিগুলো মেনে নেওয়া জরুরি।উপজেলা সেক্রেটারি মাওলানা আবদুল জব্বারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি আবদুল আলিম, কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, আবদুল হাই, হাফিজুর রহমান, নাজিমুদ্দিন, আবু ইসা, ওলিয়ার রহমান এবং উপজেলা যুব সভাপতি মতিউর রহমান।

সমাবেশ থেকে ঘোষিত জামায়াতের ৫ দফা দাবি:বক্তারা তাদের বক্তব্যে ৫ দফা দাবি তুলে ধরেন, যা মূলত দেশের রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারের সঙ্গে সম্পর্কিত:

১. পি-আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

২. জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

৩. সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

৪. জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।

৫. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


আরও খবর