বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

গৎবাঁধা রাজনীতির দিন শেষ: আমীর খসরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-09-2025 03:12:29 pm

দেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন এসেছে। সে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে না পারলে রাজনীতিতে টেকা যাবে না। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 


তিনি বলেন, বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে আমরা সে বিএনপি দিয়ে দেশ গড়ে তুলতে পারব না।


শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিনি কার্নিভালে তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।


বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে আগামী দিনে রাজনীতি চলবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের দেশে রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা বলি। কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রায়নের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ পায়, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে।


তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে। সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে। যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়।


তিনি বলেন, তারেক রহমানের স্পোর্টসের প্রতি উনার পরিবারের যে আগ্রহ, সেটা আপনারা সবাই জানেন। আমরা এখন এ কাজগুলো করছি। সুইমিং, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সুইমিং এগুলো হচ্ছে মাত্র শুরু। আগামী দিনে স্পোর্টসকে নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, এটা হয়ত অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এ স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে।


স্পোর্টস একটা দেশের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টসের মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিতি হয়েছে। স্পোর্টসের মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন। আপনাকে বড় দেশ হতে হয় না। আপনাকে মিলিটারি ভাবে শক্তিশালী হতে হয় না। স্পোর্টসের মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন। আমরা ইনশাল্লাহ সেদিকে যাব।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো। আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা থাকতে হবে।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

আরও খবর