চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2025 10:02:55 pm

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতির ও ঐক্যের প্রতীক।


আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।


প্রধান উপদেষ্টা বলেছেন, সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশপূজা দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য, সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধনসম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব আর গণেশের সাফল্য এবং দশভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সব অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে এই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। কারো সাধ্য নাই আমাদের দমিয়ে রাখার। নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারব না।


তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত বছরের মতো এ বছরেও সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে। সঙ্গে দুই দিন সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় আমি আশা করছি, সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়। নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সরকার রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে। সবাই মিলে চেষ্টা করছে যেন একটা নিখুঁত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী র‌্যাব, বিজিবি, আনসারের প্রত্যেক সদস্যকে আমি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইতোমধ্যে।


অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, উৎসবের দিনও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন, দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজকের এই উৎসবের দিনে আমি সশরীরে আপনাদের সামনে আসতে পারিনি। তবে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সঙ্গে রয়েছে।


তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সব অশুভ অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।

আরও খবর


deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১৩ ঘন্টা ৪২ মিনিট আগে