হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

জীবন- এক নদী

জীবন -এক নদী


জীবন নদীর মতোই এক প্রবাহমান সত্তা-

শুরুটা শান্ত, নির্মল,

যেন শৈশবের পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলের মতো।

তখন হৃদয়ে কোনো ভালোবাসা ছিল না,

ছিল শুধু খেলায় মগ্ন এক নিরাভরণ প্রশান্তি।


তারপর আসে এক সময়, 

যৌবনের মধ্যপ্রবাহে হঠাৎ সে আসে -

তোমার মতো কেউ 

অচেনা আলোর মতো,


ঝলমলে সকালের সূর্যের মতো,

ভরা নদীর ঢেউয়ের মতো দুলে উঠলে আমার হৃদয়ে।

যার হাসি ছিল জলের রৌদ্রছায়া,

যার চোখ ছিল গভীর অথৈ স্রোত,

যেখানে প্রতিদিন ডুবে যেতে ইচ্ছে করতো

অপার্থিব এক সুখের আবেশে।


ভেবেছিলাম তুমি হবে আমার সমুদ্র,

আমি হবো তোমার সেই অন্তহীন ধারা।

চিরকাল তুমি থাকবে আমার সঙ্গে,

যেভাবে নদী তার পথ বদলালেও শেষ পর্যন্ত

সমুদ্রের বুকেই আশ্রয় খুঁজে নেয়।


কিন্তু নদীর পথ তো সরল নয়।

আকস্মিক এক বাঁকে তুমি হারিয়ে গেলে

হয়তো সময়ের অমানিশায়, হয়তো বাস্তবতার চাপে ।

সেদিন থেকে জীবন বয়ে চলে ঠিকই,

কিন্তু স্রোতে আর সেই গান নেই।

প্রতিটি ঢেউ যেন শুধু তোমার স্মৃতি বহন করে,

যেন প্রতিটি বাতাসে ভেসে আসে তোমার কণ্ঠের সেই শেষ কাঁপা শব্দ “ভালো রেখো নিজেকে”।

যা আসলে এক চিরস্থায়ী বিদায়ের প্রতিধ্বনিতে এক চিরন্তন থেকে যাওয়া।


আজ নদী এসে দাঁড়িয়েছে বার্ধক্যের কিনারে।

স্রোত ধীর, পাড় নীরব,

পাশে দাঁড়িয়ে দেখি আমার জলরেখায় তুমিই একমাত্র বাঁক-

যেখান থেকে নদী পথ ভুলে গিয়েছিল।

জানি, সব নদীরই একদিন শেষ আছে।

কিন্তু তারপরও-

বঙ্গোপসাগর যেমন সবকিছুকেই টেনে নেয় তার নিস্তব্ধ বুকে ঠিক তেমনই 

তুমি রয়ে যাবে আমার স্মৃতির নিস্তব্ধ তীরে,

যেমন পাড়ের কোনে জমে থাকা কাঁদায়

চিরকাল লুকিয়ে থাকে নদীর প্রথম ছোঁয়া,

প্রথম প্রেমের অমলিন দাগের মতো।


✍️লেখক- প্রিয়াস সরকার 

শিক্ষার্থী, শাবিপ্রবি।


আরও খবর