ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

গনঅধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় জিএম কাদের সহ জাপার কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা।

গত ২৮ সেপ্টেম্বর গনঅধিকার পরিষদের সহসভাপতি এবং গাজিপুর ৬ আসন থেকে গনঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুর রহমান এর উপর হামলার ঘটনায় গাছা মেট্রো থানায় এজাহার দায়ের হয়েছে। এজাহারটি গতকাল দায়ের হলেও আজকে গাছা মেট্রো থানা থেকে নথি হাতে পেয়েছেন এই প্রতিবেদক। এজাহারের বিবরণ এবং তার আহত গনঅধিকার পরিষদ নেতা আব্দুর রহমান এর পরিবারসূত্র থেকে জানা যায় গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থেকে গাজীপুর পরিবহন বাস যোগে গাজীপুরের বড়বাড়ী এলাকায় আসলে একই বাস থেকে নামা দূর্বৃত্তরা আব্দুর রহমান এর পথরোধ করে মারধর করে এবং একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তারা আব্দুর রহমান এর মাথায় ভারি বস্তুু /দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।  এসময় তিনি মারত্নক আহত হন। টহল পুলিশে কর্তব্যরত এসআই ইব্রাহিমের টিম তাকে বোর্ডবাজার থেকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠান। শেষ খবর পাওয়া পর্যন্ত আব্দুর রহমান সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রুজু হওয়া মামলায় জাপা চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী,  কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং গাজীপুর জেলা ও মহানগর শাখা জাপা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১২ জন উল্লেখযোগ্য নেতাকে হুকুমের আসামী করা হয়েছে। মামলার বাদি গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক রবিন হোসেন এই প্রতিবেদককে জানান সম্প্রতি আব্দুর রহমান জাপা নিষিদ্ধের দাবিতে বিভিন্ন আন্দোলনে খুব সরব ছিলেন। তারাই ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো বলে আমরা মনে করি। তবে সম্পুর্নটা পুলিশি তদন্তে পরিস্কার হবে। তবে এখনও  আব্দুর রহমান এর মোবাইল উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

আরও খবর