লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার

পড়াশোনা করানো আর নিজের সন্তানদের দেখভালের নামে শ্যালিকাকে নিজের কাছে নিয়ে এসেছিলেন দুলাভাই। কিন্তু সেই আশ্রয়ের আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রূপ। আস্থার সুযোগ নিয়ে শ্যালিকাকে দিনের পর দিন ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং সবশেষে বিয়ের মিথ্যা আশ্বাসে আটকে রাখার অভিযোগে অবশেষে পুলিশের খাঁচায় বন্দী হয়েছেন যশোরের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাফসান জানি।

শনিবার রাতে যশোর শহরের উপশহর এলাকার নিজ বাসভবন থেকে মণিরামপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা ওবাইদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত প্রায় তিন বছর আগে। ভালো পরিবেশে পড়াশোনা এবং সন্তানদের দেখভালের অযুহাতে শ্যালিকাকে যশোরে নিজের বাসায় নিয়ে আসেন ডা. রাফসান জানি। সেখানে আসার পর থেকেই শুরু হয় চিকিৎসকের আড়ালে লুকিয়ে থাকা এক অপরাধীর আগ্রাসন। ভুক্তভোগীর অভিযোগ, তাকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন ডা. রাফসান এবং সেই ঘটনার একটি আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে রাখেন।

সেই গোপন ভিডিওই পরবর্তীতে ভুক্তভোগীর জন্য কাল হয়ে দাঁড়ায়। ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ও সামাজিক মর্যাদার ওপর মানসিক চাপ সৃষ্টি করে দীর্ঘদিন যাবত তাকে ব্ল্যাকমেইল করা হতো। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে এবং লোকচক্ষুর আড়ালে রাখতে মণিরামপুরে একটি বাসা ভাড়া নেন ওই চিকিৎসক। সেখানে তাকে বিয়ের মিথ্যা আশ্বাস ও নানাবিধ ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নির্যাতন সইতে না পেরে অবশেষে মণিরামপুর থানায় দুলাভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেন ভুক্তভোগী শ্যালিকা। মামলা হওয়ার পর থেকেই সুচতুর এই চিকিৎসক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজলেও কোনো হদিস মিলছিল না। অবশেষে পুলিশের বিশেষ নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তার নিজ বাসভবন ঘেরাও করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ডা. রাফসান জানির অপরাধের খতিয়ান অবশ্য এখানেই শেষ নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এমনকি পেশাগত ক্ষমতার অপব্যবহারের দায়ে দুই সাংবাদিকও তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে রেখেছেন।সেবা ও মানবিকতার প্রতীক 'চিকিৎসক' পেশার একজনের এমন কলঙ্কিত অধ্যায় প্রকাশ্যে আসায় পুরো যশোর জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সুশীল সমাজ এই ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরও খবর