সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান

দেশচিত্র

​মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছর পেরিয়ে ৩২তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে কেক কাটা, মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা পরিষদের হলরুমে আড়ম্বরপূর্ণ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

​অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের এস. এম শহীদ, গ্রিন টিভি ও সংবাদের হাবিবুর রহমান, আমার দেশের আলকামা সিকদার, মানবজমিনের আব্দুল্লাহ আল মামুন, কালের কণ্ঠের আমিনুল হক, প্রতিদিনের সংবাদের আকবর হোসেন, যায়যায়দিনের মেহেদী হাসান বকুল, প্রতিদিনের বাংলাদেশের নাজিবুল বাশার, মানবাধিকার প্রতিদিনের লিয়াকত হোসেন এবং শালবনবার্তাটোয়েন্টিফোর.কমের আরশেদ আলমসহ এলাকার সাংবাদিকবৃন্দ।

​প্রধান অতিথি ইউএনও মো. সাইফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

​আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘ ৩১ বছরের পথচলায় দৈনিক মজলুমের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকারের কথা তুলে ধরে পাঠকের মন জয় করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটি তার আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পত্রিকাটির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন দেলোয়ার হোসে

Tag
আরও খবর