বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষক দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় অভিষিক্ত হলেন মাতৃতুল্য শিক্ষক অধ্যাপক নাজমুন নাহার

গতকাল ৫ অক্টোবর ছিলো বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে শিক্ষার্থী গভীর আবেগ আর অনুভূতির সাথে স্মরণ করেন তাদের জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষকদের। ১৯৯৫ সাল থেকে এই শিক্ষক দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের প্রায় ১০০টি দেশ এই দিবসটি পালন করা হয়ে থাকে। শিক্ষক দিবসের এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন ঢাকা কলেজের সহকারী অধ্যাপক নাজমুন নাহার।

 অধ্যাপক নাজমুন নাহার ৩০ তম বিসিএস (সাধারণ শিক্ষা) এর মাধ্যমে উত্তীর্ণ হয়ে কর্মজীবনে প্রবেশ করেন। বর্তমানে তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে দায়িত্বরত ছিলেন। কর্মজীবনে তিনি পেয়েছেন অসংখ্য শিক্ষার্থীর ভালোবাসা ও শ্রদ্ধা। শিক্ষার্থীদের কাছে যেন মায়ের আসনে সমাসীন এই শিক্ষক।

সরকারি তোলারাম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী সজিব হোসেন অর্ণব তার প্রিয় শিক্ষক নাজমুন নাহার ম্যাডাম প্রসঙ্গে বলেন, "শিক্ষক দিবস এক অন্যতম দিন। এদিন তাদেরকে বিশেষ ভাবে মনে করতে চাই, যারা আমাদের জীবনে মনুষ্যত্বের আলো ছড়িয়ে দেন এবং যে সকল শিক্ষকের কথা মৃত্যুর আগেও মনে থাকে। তাদের মধ্যে অন্যতম একজন শিক্ষক, আমার প্রিয় শিক্ষক নাজমুন নাহার ম্যাম। আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক তিনি (নাজমুন নাহার ম্যাডাম)৷ উনার সাথে সম্পর্কটাও খুবই ফ্রেন্ডলী এবং মা ছেলের মত। অনার্স-মাস্টার্স শিক্ষা জীবনে ক্যাম্পাসে সব ধরনের সহোযোগিতাই পেয়েছি। শিক্ষা জীবনের পাশাপাশি ব্যাক্তি জীবনেও উনি আমার আদর্শ"

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. শাহরিয়ার ইব্রাহিম খান বলেন, "শিক্ষক তো অনেকেই হন কিন্তু কেউ কেউ থেকে যান হৃদয়ের গভীরে, স্নেহে, যত্নে আর নিঃস্বার্থ ভালোবাসায়। আজ শিক্ষক দিবসে আমি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে চাই, আমার অন্যতম প্রিয় শিক্ষিকা ঢাকা কলেজের নাজমুন নাহার ম্যামকে। উনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আমার উচ্চমাধ্যমিকে শিক্ষক ছিলেন। ভাগ্যক্রমে অনার্সেও ঢাকা কলেজে আমার শিক্ষিকা হিসেবে পাই। আমার শিক্ষাজীবনের দুটি গুরুত্বপূর্ণ ধাপে তাঁর স্নেহশীল ছায়া ছিল সবসময়। ম্যাম একেবারে মায়ের মতো আগলে রাখা, বুঝিয়ে বলা, ভরসা জোগানো সব কিছুতেই তিনি আদর্শ শিক্ষক আমার। তিনি একজন অসাধারণ মানুষও বটে।" তিনি আরও বলেন, "একজন শিক্ষকের কাছ থেকে আমরা যা যা আশা করি, উনি তার থেকেও অনেক বেশি দিয়েছেন নিঃশব্দে কিংবা বিনিময় ছাড়াই। যখনই কোনো প্রয়োজনে সাহায্য দরকার হয়েছে, তিনি প্রস্তুত ছিলেন। ক্লাসের বাহিরেও যখন কোনো পড়া বুঝতে অসুবিধা হয়েছে কিংবা কোনো পরামর্শের দরকার পড়েছে, তাঁর কাছে বললেই সঙ্গে সঙ্গেই মেলে সাহায্য। শিক্ষক দিবসে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর অকৃত্রিম ভালোবাসা ম্যামকে। আপনার মতো একজন শিক্ষিকার কাছে শিক্ষার্থী হতে পারা সত্যিই আমার জীবনের সৌভাগ্য।"

আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৩২ মিনিট আগে