নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

গাজায় গণহত্যায় জড়িত ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-10-2025 05:08:09 pm

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের পক্ষে সমর্থনের কারণে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করা হয়েছে। মেলোনিকে এ অভিযোগে ‘গণহত্যায় সহযোগিতার’ দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ তথ্য জর্জিয়া মেলোনি নিজেই জানিয়েছেন।


তিনি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরএআই-কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। এটিই এ পরিস্থিতি নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্য। তবে আন্তর্জাতিক আদালত থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা আসেনি।


মেলোনি আরও জানান, প্রতিরক্ষামন্ত্রী গিদো ক্রোসেতো ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকেও অভিযুক্ত করা হয়েছে। এখানে ‘অভিযুক্ত’ বলতে তিনি বোঝান, আদালতকে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য কোনো অপরাধ সম্পর্কে সতর্ক করা হয়েছে।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অভিযোগটি ১ অক্টোবর তারিখের। প্রায় ৫০ জন মানুষ এতে স্বাক্ষর করেছেন। এদের মধ্যে আইন অধ্যাপক, আইনজীবী ও বেশ কয়েকজন সাধারণ নাগরিক রয়েছেন। মেলোনি ও অন্য অভিযুক্তরা ইসরায়েলে অস্ত্র সরবরাহের মাধ্যমে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। ইসরায়েলি সরকারকে সমর্থন করে, বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে, ইতালির সরকার চলমান গণহত্যা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অত্যন্ত গুরুতর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহযোগী হয়েছে।


অভিযোগের পিছনে থাকা ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপ আদালতকে অনুরোধ করেছে, তারা যেন মেলোনির বিরুদ্ধে গণহত্যার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখে।


গত মাসে, জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে দেখা গেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার সমতুল্য। এটি মানবাধিকার, গণহত্যা ও আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের পূর্বের মতামতের সঙ্গে মেলে।


আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে ছিল খাদ্য সরবরাহে বাধা, হত্যা ও নিপীড়ন। তবে, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়নি।


আইসিসি হামাস কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতহারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু পরোয়ানা জারি হওয়া হামাস কর্মকর্তারা পরে ইসরায়েলি হামলায় নিহত হন।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে