গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে পা হারানো সেই রফিকুল এর পাশে দাঁড়ালেন সাবেক এমপি মোশারফ





“পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল” বৃহস্পতিবার প্রকাশিত এমন একটি মানবিক প্রতিবেদন সাড়া ফেলে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসতেই বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দ্রুত এগিয়ে আসেন অসহায় সেই রফিকুল ইসলামের পাশে। বৃহস্পতিবার রাতে স্যোশাল মিডিয়ায় রফিকুলের খবরটি জানার পর কোনো বিলম্ব না করে তিনি ঢাকা থেকে রওনা দেন বগুড়ার নন্দীগ্রামের উদ্দেশে। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরাসরি পৌঁছে যান প্রতিবন্ধী রফিকুল ইসলামের বাড়িতে। সাবেক এমপি মোশারফ হোসেনকে সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন রফিকুল। আবেগঘন কণ্ঠে তিনি বলেন,

“আমি কখনো ভাবিনি, আমার মতো অসহায় একজনের পাশে আপনি নিজে এসে দাঁড়াবেন। একসময় আইসক্রিম বিক্রি করে জীবিকা চালাতাম। কিন্তু তিন বছর আগে দুর্ঘটনায় পা হারিয়ে সবকিছু থেমে গেছে। সরকারি অফিসে অনেকবার গিয়েছি, কিন্তু কেউ সহায়তা করেনি। আজ আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।” এ সময় সাবেক এমপি মোশারফ হোসেন রফিকুলকে চাল, ডাল ,চিনি, আটা, আলু, তেল, লবণ সহ হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, “মানুষ মানুষের জন্যই। রফিকুলের মতো পরিশ্রমী মানুষ আজ প্রতিবন্ধকতার কারণে জীবনের সঙ্গে লড়ছে এটা সত্যিই কষ্টের। আমি তার পাশে আছি এবং থাকব।” এছাড়াও ওই সময় খবর পেয়ে ছুটে আসেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। তিনিও রফিকুল এর হাতে নগদ অর্থ প্রদান করেন এবং সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায় হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ আকন্দ, যুবদল নেতা রাজ্জাক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, রাকিব বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম,ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর