প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত প্রকাশ করার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছে৷ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেন। এর আগে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পদযাত্রা কর্মসূচি পালনের কথা জানানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ইউজিসি ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় শিক্ষার্থীরা খুবই অনিশ্চয়তায় রয়েছেন। শিক্ষার্থী ও অংশীজনদের মতামত বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে টেকসই মডেল ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দ্যেশ্যে অধ্যাদেশ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
ঢাকা কলেজ শিক্ষার্থী নোবেল বলেন, শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে। আর কোন কালক্ষেপণ চলবে না।
সাত কলেজের প্রতিটা ক্যাম্পাস থেকেই শিক্ষার্থীরা শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, ঢাকা কলেজ নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করবে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় যুক্ত হবেন। একই সময়ে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের পথে রওনা দেবেন। একই ভাবে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দেবেন।
প্রসঙ্গত, চলতি বছর ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। প্রস্তাবিত অধ্যাদশে অংশীজনদের মতামত চাওয়া হয়। যার সময়সীমাও শেষ হয়েছে।
২ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
২৭ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৩১ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩১ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে