গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

তরুণ কলাম লেখক ফোরাম ইডেন কলেজের সভাপতি তানজিলা, সাধারণ সম্পাদক প্রজ্ঞা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-10-2025 09:15:24 pm

◾জান্নাতুল মুশরাত জেবিন : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইডেন মহিলা কলেজ শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইডেন মহিলা কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের (২০২০–২১ সেশন) শিক্ষার্থী তানজিলা রুমা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২২–২৩ সেশন) শিক্ষার্থী প্রজ্ঞা দাস।


গত শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “আগামী ০৭ কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ইডেন মহিলা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।”


নবনির্বাচিত সভাপতি তানজিলা রুমা বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মতো একটি বুদ্ধিবৃত্তিক সংগঠনের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে এক বিশাল সম্মানের বিষয়। আমি কৃতজ্ঞতা জানাই ফোরামের কেন্দ্রীয় নেতৃত্ব, উপদেষ্টা ও ইডেন শাখার সকল সদস্যদের প্রতি, যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। লেখালেখির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটানোই আমাদের লক্ষ্য। আমি চেষ্টা করবো ইডেন শাখাকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সৃষ্টিশীল করে তোলার।”


নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাস বলেন, “ফোরামের সঙ্গে আমার পথচলা এক আত্ম-অনুসন্ধানের যাত্রা। আজ এই দায়িত্ব আমাকে যে বিশ্বাসে অর্পণ করা হয়েছে, তা আমার কাছে এক অনুপ্রেরণার উৎস। আমি চাই, ইডেন শাখাকে এমন একটি জায়গায় নিতে, যেখানে তরুণ লেখকেরা শুধু নিজেদের প্রকাশের সুযোগই পাবে না, বরং শিখবে , যুক্তি দিবে , বিশ্লেষণ আর মানবিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে পরিবর্তন করবে সমাজকে।লেখালেখি শুধু নান্দনিকতার প্রকাশ নয়, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবেও প্রতিষ্ঠা করতে চাই। আমরা একসাথে এমন এক লেখক সমাজ গড়ে তুলতে চাই, যারা কলমের মাধ্যমে চিন্তা, বিবেক ও ন্যায়ের লড়াইয়ে নেতৃত্ব দেবে।”


ইডেন মহিলা কলেজ শাখার নতুন এই নেতৃত্ব ফোরামের কর্মযজ্ঞে নতুন গতি আনবে, এমন প্রত্যাশা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও। তারা বিশ্বাস করেন, তরুণ প্রজন্মের চিন্তা, ভাষা ও লেখনীকে সঠিক দিকনির্দেশনা দিতে এই শাখা আগামী দিনে হবে এক অনুপ্রেরণার মশাল।


ইডেন মহিলা কলেজ শাখার নতুন এই নেতৃত্ব ফোরামের কর্মযজ্ঞে নতুন গতি আনবে এমন প্রত্যাশা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও। তারা বিশ্বাস করেন, তরুণ প্রজন্মের চিন্তা, ভাষা ও লেখনীকে সঠিক দিকনির্দেশনা দিতে এই শাখা আগামী দিনে হবে এক অনুপ্রেরণার মশাল।


প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই সূচনা হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহায়তা, এবং লেখালেখি ও সাংবাদিকতা সম্পর্কিত সেমিনার, কর্মশালা ও আলোচনাসভা আয়োজন করে আসছে।


লেখনীর মাধ্যমে নতুন চিন্তা, সমাজচেতনা ও মানবিক মূল্যবোধের বিকাশ এই লক্ষ্যেই ইডেন মহিলা কলেজ শাখার নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। নতুন সভাপতি তানজিলা রুমা ও সাধারণ সম্পাদক প্রজ্ঞা দাসের নেতৃত্বে ফোরামে শুরু হলো এক নতুন দিগন্ত। যেখানে কলমই হবে নেতৃত্বের প্রতীক, আর চিন্তাই হবে পরিবর্তনের শক্তি।

আরও খবর