রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্ৰেফতার

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকার মোঃ আক্কাস শেখের ছেলে মোঃ হৃদয় শেখ (৩০)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাজবাড়ীর অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল পাংশা উপজেলার মাছপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হৃদয় শেখকে আটক করা হয়। পরবর্তীতে তার দখল ও হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।” তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।” ডিবি পুলিশ জানায়, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর