গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রাম প্রিমিয়ার লীগ সিজন–৪ এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন লিজেন্ড ক্লাব


বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নন্দীগ্রাম প্রিমিয়ার লীগ (এনপিএল) সিজন–৪ এর গ্র্যান্ড ফাইনাল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেল ৩টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।


 খেলায় অংশ নেয় স্থানীয় দুই জনপ্রিয় দল, নন্দীগ্রাম মিড নাইট স্টার ক্লাব ও নন্দীগ্রাম লিজেন্ড ক্লাব। টস জিতে ব্যাট করতে নেমে  লিজেন্ড ক্লাব ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানে অলআউট হয়।

লক্ষ্য তাড়া করতে নেমে নন্দীগ্রাম মিড নাইট ক্লাব ১২ ওভার ৩ বলেই ১০ উইকেটে ৫৭ রান তুলে। ফলে লিজেন্ড ক্লাব ৬৭ রানের অসাধারণ জয় তুলে নেয়। 


খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিকুল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল–আমিন প্রমুখ।


খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়রা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দের উচ্ছ্বাস।


পুরো টুর্নামেন্টের সভাপতিত্ব করেন নন্দীগ্রাম লিজেন্ড ক্লাবের অধিনায়ক আল মাসুম রুনু। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে এবং নন্দীগ্রামের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখাই তাদের মূল লক্ষ্য।

আরও খবর