প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ত্রি-মুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ২, আহত ১২

ছবি-দেশচিত্র

টাঙ্গাইল মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় ভয়াবহ ত্রি-মুখী সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন। ঘটনাস্থলেই নিহত হয়েছে ময়মনসিংহের মুক্তাগাছার কাশিপুর গ্রামের মিজান (২৮) ও লাইলী বেগম (৬৫) নামের এক বৃদ্ধ নারী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে মাহিন্দ্রার ২জন যাত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান দ্রæত গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা এবং ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ত্রি-মূখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহিন্দার দুইজনের মৃত্যু হয়। আহতদের চিৎকারে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত উদ্ধার তৎপরতা শুরু করে এবং খবর দেন মধুপুর ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ তদন্তে একটি টিম কাজ করছে।

স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, বড়বাইদ এলাকাটি খুবই দুর্ঘটনাপ্রবণ। এখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের উচিত এই স্থানে গতিরোধক ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে উদ্ধার তৎপরতা শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও ওভারটেকিংয়ের চেষ্টার কারণেই এই ত্রি-মুখী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মহাসড়কে যাত্রী ও পরিবহন চালকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।


Tag
আরও খবর