বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

শিবচরে একাধিক কলেজে শূন্য ফলাফল: চরম হতাশ শিক্ষার্থীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2025 11:47:33 pm

মোঃ গোলাম মোস্তফা:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর মাদারীপুরের শিবচর উপজেলার বেশ কয়েকটি কলেজে দেখা দিয়েছে চরম হতাশা। উপজেলায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি, অন্যদিকে বেশ কয়েকটি কলেজে পাসের হার ২০ শতাংশের নিচে নেমে গেছে।


শিবচর উপজেলার শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একইভাবে ও শূন্য ফলাফল করেছে  নূর-ই-আলম চৌধুরী কলেজেও


এছাড়া রিজিয়া বেগম মহিলা কলেজে ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ২০ জন, নুরুল আমিন কলেজে ২১৯ জনের মধ্যে পাস ৮০ জন, আর ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজে ৫৯৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৩৯ জন।


তবে তুলনামূলক ভালো ফল করেছে সরকারি বাহারমগঞ্জ কলেজ। এ কলেজে ১,০২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৯ জন উত্তীর্ণ হয়েছে এবং ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে।


শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত ক্লাস, উপস্থিতি এবং শিক্ষকদের তদারকি ঘাটতির কারণে উপজেলার বেশিরভাগ প্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে। তাঁরা বলেন, একাডেমিক কার্যক্রম জোরদার করা গেলে আগামী বছর ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।

Tag
আরও খবর